দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন পাশের লাকড়ির দোকানে ছড়িয়ে পড়ে। এতে কার্যালয় ও দোকানটি পুড়ে যায়।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ অগ্নিসংযোগ করেছে।
এমএস/